বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নওগাঁয় পুকুর খননের মাটি দিয়ে রাস্তার দু’পাশ ভরাট, দুর্ভোগে ১৫ পরিবার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে লোকাল রাস্তার পাশে পুকুর খনন করে রাস্তার দুই পাশে মাটি ভরাট করে পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে উপজেলার পৌতাপাড়া গ্রামের বাসিন্দারা । এমনকি গবাদী পশু নিয়েও চরম বেকায়দায় জীবন-যাপন করছেন ঐ গ্রামের বেশ কিছু পরিবার । একটু বৃষ্টিতেই হাটু পানি জমে যায় বাড়ির খলিয়ানে জলাবদ্ধতার জন্য অনেকের ঘরের মধ্যেও প্রবেশ করছে পানি। যার কারণে  এলাকাবাসী চরম আতংকে রয়েছেন শিশু ও বয়স্ক মানূষদের চলাচল নিয়ে।

সরজমিনে জানা গেছে , উপজেলার বড়গাছা ইউপির পৌতাপাড়া গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক মাত্র লোকাল রাস্তা। যে রাস্তা দিয়েই গ্রামের ভিতরে প্রবেশ ও উত্তর দিকে মাঠে চলাচল করেন পৌতাপাড়া গ্রামবাসী কিন্তু রাস্তার পাশেই শ্রেণী পরিবর্তন না করেই ওই গ্রামের প্রভাবশালী শুকবর হাজীর ছেলে বুলবুল গং এবং মৃত সাকিম প্রাং এর স্ত্রী পুকুর খনন করে রাস্তার দুই পাশে মাটি ভরাট করে দেওয়া এবং পাইপ গুলো তুলে ফেলায় পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে যার কারণে একটু বৃষ্টিতেই হাটু পানি জমে যায় ফলে রাস্তার পাশের বাড়ি গুলোতে হাটু পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই পরিবার গুলোর। মানুষ চলাচল ছাড়াও গবাদী পশুগুলো নিয়ে চরম বিপাকে পরেছেন তারা। এছাড়াও শিশু ও বয়স্ক লোকদের নিয়ে চরম শংকায় ভুগছেন রাস্তার পাশের বাড়ি ওয়ালারা।

এ বিষয়ে ওই গ্রামের মুসলিম (৭০) নামের বৃদ্ধ কেঁদে কেঁদে বলেন, একটু বৃষ্টিতেই হাটু পানি জমে যেয়ে ঘরের মধ্যেও পানি চলে যায় যার জন্য আমরা পরিবারের লোকজন ও গবাদী পশুগুলো নিয়ে চরম বিপদের মধ্যে বসবাস করছি।

ওই গ্রামের আলাউদ্দিন, সাহাদ, আরিফ সহ ভুক্তভুগিরা বলেন, বৃষ্টি হলেই দুই পাশের বাড়ির সব পানি রাস্তায় নেমে আসে যার জন্য রাস্তায় পানি জমা হয়ে বাড়ির খলিয়ান ডুবে যায় । ছোট বাচ্ছাদের নিয়ে বেশ শংকায় থাকি ।

এবিষয়ে পুকুর খনন কারী বুলবুলের সাথে মুঠো ফোনে কথা বল্লে তিনি বলেন, ওদের বাড়ি গুলো নিচু জায়গায় যার জন্য ওখানে পানি জমে যায়।
এ বিষয়ে ৫ নং বড়গাছা ইউপি চেয়ারম্যান সফিউল আলম বলেন, বিষয়টি আমার জানা ছিলনা আমাকে কেউ বলেও নাই আমি বিষয়টি দেখে যত তারাতারি সম্ভব সমাধান করার চেষ্টা করবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com