শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আফ্রিকায় করোনায় বাহুবলের ব্যবসায়ীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী শায়েস্তাগঞ্জের বাসিন্দা আব্দুল বারিক ইউসুফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিন আফ্রিকায় মৃত্যুবরণ করেছেন। আব্দুল বারিক বাহুবল উপজেলার মিরপুর নতুন বাজারের ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি স্থানীয় বিহারীপুর গ্রামের মুত আলিম উল্লার পুত্র। বর্তমানে তার পরিবার পরিজন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজগাঁও নিজস্ব বাসায় বসবাস করেছেন।

মোঃ আব্দুল বারিক ১৩ জুলাই সোমবার দক্ষিণ আফ্রিকার রাজধানী ক্যাপটাউনে শ্বাসকষ্ট ও সর্দি জ্বর নিয়ে মৃত্যুবরণ করায় তাঁর লাশ দেশে না দিয়ে পুলিশ প্রহরায় ওই দেশেই দাপন করা হয় বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

তিনি আফ্রিকা যাওয়ার আগে মিরপর নতুন বাজারে শাহজালাল রাইস মিলের মালিক ছিলেন। জীবিকার তাগিদে তিনি ২০০৯ সালে স্ত্রী দুই পুত্র এক কন্যাকে শায়েস্তাগঞ্জ ভাড়া বাসায় রেখে আফ্রিকায় চলে যান।

দুই বছর আগে শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও এলাকায় জায়গা ক্রয় করে নিজস্ব বাড়ি করেন। বর্তমানে তার স্ত্রী সন্তান এখানেই বসবাস করছেন।
তাঁর মৃত্যুর খবরে শায়েস্তাগঞ্জ ও বাহুবলে শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com