রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সাংবাদিক ও তার পিতার ওপর হামলাকারী সুজন কারাগারে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট পৌরশহরের পশ্চিম পাকুড়িয়া গ্রামের বাসিন্দা জাতীয় দৈনিক খবরপত্র ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক মোজাম্মেল হক ও তার পিতা মোঃ তুরাব আলীকে পুর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত হামলার ঘটনায় একই এলাকার মৃত আঃ করিমের ছেলে সুজন মিয়া (২৪) কে আটক করে আদালত।

জানা যায়, সুজন দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (১৪ জুলাই) বিজ্ঞ আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এর আদালতে আসামী আঃ করিম, সুজন মিয়া ও রইছুন্নেছা স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে সুজনের জামিন না-মঞ্জুর করে জেল কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অপর দুই আসামী আঃ করিম ও রইছুন্নেছার জামিন মঞ্জুর করেন আদালত। বাদী পক্ষের আইনজীবী ছিলেন মোঃ শফিউল আলম আজাদ ও জাহাঙ্গীর আলম এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন সাবেক পিপি আকবর হোসেন জিতু ও আবু সাঈদ।

উল্লেখ্য যে, জমিতে কাজ করতে গিয়ে গত ২৯ এপ্রিল বুধবার বিকাল অনুমান সাড়ে ৫ টায় আসামীদের সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয় মোজাম্মেলের পিতার। একপর্যায়ে আব্দুল করিমের নেতৃত্বে সুলাইমান, দুলন মিয়া, সুজন ,মিজান মিয়া, রইছুন্নেছাসহ একদল দূর্বৃত্ত হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোজাম্মেল ও তার পিতাকে কুপিয়ে আহত করে। এসময় তাদের শোর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোজাম্মেল ও তার পিতার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com