রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হবিগঞ্জে আরো ৬৫ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে নতুন করে আরো ৬৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর এ নিয়ে জেলায় মোট আক্রাক্রের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯৮৭ জনে।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল।

তিনি জানান, গত ১১, ১২ ও ১৩ জুলাই সিলেটে পাঠানো নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৩৪ জন, নবীগঞ্জ উপজেলায় ১১ জন, বাহুবল উপজেলায় ৫ জন, বানিয়াচং উপজেলায় ৫ জন, মাধবপুর উপজেলায় ৪ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ৪ জন ও লাখাই উপজেলায় ২ জন রয়েছে।

ডেপুটি সিভিল সার্জন আরো জানান, জেলায় এ পর্যন্ত মোট ৯৮৭ জন শনাক্ত হলেও সুস্থ হয়েছে ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com