শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

হবিগঞ্জ শহরে কিবরিয়া ব্রিজে ভাঙ্গন, ঝুঁকি নিয়ে যান চলাচল

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ শহরের খোয়াই নদীর উপর নির্মিত কিবনিয়া ব্রিজে আংশিক ভাঙ্গনের ফলে ঝুঁকির মধ্যে জনসাধারণ ও গাড়ী চলাচল করছে।

সরজমিনে শনিবার দুপুরে গিয়ে জানা যায়, গত কয়েকদিন যাবত ব্রিজটিতে ভাঙ্গন দেখা দেয়। আস্তে আস্তে সেটি বড় হতে রয়েছে। স্থানীয় লোকজন জানান গতকাল শুক্রবার উমেদনগর গ্রামের রমজান আলী নামের এক টমটম চালক গর্তে পড়ে গিয়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে চিকিৎসা দেয়া হয়।

তাছাড়া প্রতিদিনই ঘটছে ছোট ছোট নানান দুর্ঘটনা। তারপরেও কতৃপক্ষের দৃষ্টি না পড়ায় ক্ষোভ জানিয়েছেন পৌরবাসী। শহরের গুরুতপূর্ণ ব্রিজটি দিয়ে হবিগঞ্জ পৌরবাসীসহ নবীগঞ্জ, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার মানুষের শহরে প্রবেশ করতে হয়।

এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন পৌরবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com