রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

স্বাস্থ্য সচেতনতায় মাঠে নেমেছে রোভার স্কাউট-৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার রোভার এবং স্কাউট এর ৩২ জন সদস্য ‘সচেতনতায় সুরক্ষা’– এই স্লোগান সামনে রেখে মাঠে থেকে মাঠে নামছে ‘স্কাউট-৩২’।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম জানান, প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিরতিহীনভাবে আঞ্চলিক ভাষায় হ্যান্ডমাইকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রচারণা চালাবে স্কাউট-৩২।

শ্রীমঙ্গল শহরের ৪ টি এলাকায় বিভক্ত হয়ে নির্ধারিত রোস্টার অনুযায়ী ( প্রতি ২ ঘন্টায় ২ জন) এ কার্যক্রম চলবে। স্কাউট-৩২ এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন ৩২ জন স্কাউট শিক্ষক।

পাশাপাশি শহরের চৌমুহনায় আজ স্থাপিত হচ্ছে ‘সচেতন নাগরিক মঞ্চ’। এই মঞ্চ থেকে শ্রীমঙ্গল উপজেলার সম্মানিত-গণ্যমান্য ব্যক্তিবর্গ জনগণকে সচেতন করার উদ্দেশ্যে ৫ মিনিট করে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বক্তব্য দেবেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম আরো জানান, এ সকল কার্যক্রমের পাশাপাশি উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান যুগপৎভাবে চলমান থাকবে।

জনাব নজরুল ইসলাম আরো জানান, গত ৪ মাসে শ্রীমঙ্গল উপজেলায় করোনা সংক্রান্ত স্বাস্হ্যবিধি ও অন্যান্য সরকারী নির্দেশনা নিশ্চিত করতে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৩২ মামলায় ৯ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

তিনি সর্বস্তরের ও সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করে বলেন, এই মুহূর্তে আত্মসচেতনতাই সুরক্ষার অন্যতম হাতিয়ার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com