রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলে কুখ্যাত গরু চোর আকবর আলী গ্রেফতার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে আকবর আলী (৫০) নামের এক কুখ্যাত গরু চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার পুর্বজয়পুর গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে।

জানা যায়, আকবর আলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদে খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সেলিম ও এএস আই শীতীল ঘোষ এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারের খবর এলাকায় জানাজানি হলে লোকজন স্বস্থির নিঃশ্বাস ফেলছেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত গরু চোরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com