রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সেপ্টেম্বরে আরব-আমিরাতে শুরু হচ্ছে আইপিএল

তরফ স্পোর্টস ডেস্ক : অবশেষে শুরু হতে যাচ্ছে স্থগিত থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিল) আসন্ন মৌসুম। ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এই ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ।

শুক্রবার (২৪ জুলাই) খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সুত্রের বরাতে গণমাধ্যমটি আরও জানায়, আট দলের এই জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগের ফাইনাল হবে ০৮ নভেম্বর। বিসিসিআই’র এই অনানুষ্ঠানিক পরিকল্পনা নিয়ে আগামী সপ্তাহে সময়সূচি অনুমোদনের ব্যাপারে চূড়ান্ত আলোচনায় বসবে আইপিএল গভর্নিং কাউন্সিল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিসিসিআই’র এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘আইপিএল, সমস্ত সম্ভাবনায়, ১৯ সেপ্টেম্বর (শনিবার) শুরু হবে এবং ফাইনাল হবে ০৮ নভেম্বর (রোববার)। এটা ৫১ দিনের সূচি যা ফ্র্যাঞ্জাইজি দলগুলো, ব্রডকাস্টার ও স্টেকহোল্ডারদের জন্য উপযুক্ত হবে। ’

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এই আসর স্থগিত হয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় আইপিএলের ১৩তম সংস্করণ আয়োজন নিয়ে সম্ভাবনা দেখা দেয়।

আইপিএলের এর আগের সব সংস্করণ আয়োজিত হয়েছে ভারতে। তবে এবার করোনার কারণে সেই সম্ভাবনা না থাকায় বিসিসিআইকে আরব আমিরাত প্রস্তাব দেয় তাদের মাটিতে এই টুর্নামেন্ট আয়োজনের। এমনকি এর আগে শ্রীলঙ্কাও আইপিএল আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com