শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ছেলেকে লুকিয়ে পিতার অপহরণ মামলা, দেড় বছর পর ভিকটিম উদ্ধার

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: ছেলেকে লুকিয়ে অপর পক্ষের বিরুদ্ধে অপহরণ মামলা করার দেড় বছর পর সাজানো নাটকের অবসান হয়েছে। হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ উল্ল্যা বিপিএম, পিপিএম এর তত্বাবধানে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ( ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে সত্য উদঘাটিত হয়।

শুক্রবার (২৪ জুলাই) রাতে ভিকটিম তোফাজ্জল ইসলাম (১১) কে গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া মাওয়া এলাকা থেকে চুনারুঘাট থানার এসআই মুসলিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে। সে শ্রমিকের কাজ করত বলে পুলিশকে জানায়।

পুলিশ জানায়, গত বছরের ৩০ শে জানুয়ারি জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাগিয়ারগাঁও গ্রামের আব্দুল জলিলের পুত্র মো. ওয়াহিদ মিয়া তার এগার বছরের ছেলে তোফাজ্জল ইসলামকে একই গ্রামের রমিজ আলী গংরা অপহরণ করেছে এমন অভিযোগে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেনন। বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে চুনারুঘাট থানা কে তদন্তের নির্দেশ দেন। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম পিপিএম এর নির্দেশে ও নিবিড় তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব আনোয়ার হোসেনের প্রত্যক্ষ সুপারভিশনে চুনারুঘাট থানা পুলিশ মামলাটির রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে।

পুলিশ জানিয়েছে প্রতিপক্ষকে ফাঁসাতে পুত্রকে লুকিয়ে পিতার অপহরণ নাটকের যবনিকাপাত করতে সক্ষম হয়েছে চুনারুঘাট থানা পুলিশ।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, ভিকটিককে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com