রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সবার : নতুন ডিজি

শনিবার (২৫ জুলাই) ধানমন্ডিতে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তরফ নিউজ ডেস্ক: স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাসার খুরশীদ আলম। শনিবার ( ২৫ জুলাই) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমরা যদি সৎ না হই তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতির কথা যদি বলেন, আমি বলবো দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।’

নতুন মহাপরিচালক হিসেবে সামনে কী চ্যালেঞ্জ জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাস্থ্যে এখন যে অবস্থা এই মহামারির ক্ষেত্রে আমার যে সমস্যাগুলো ফেস করছি তা দূর করার চেষ্টা করবো। সামনে এখন এটাই বড় চ্যালেঞ্জ।’ একইসঙ্গে প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন সম্মান ও ইজ্জত নিয়ে তা শেষ করতে সবার কাছে দোয়া চানত তিনি। সেই সঙ্গে মহামারিতে সরকারের পাশে ইতিবাচকভাবে দাঁড়াতে সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান নতুন এই মহাপরিচালক।

তিনি বলেন, ‘সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন। পাশাপাশি আমি বলবো, আমরা যদি কোনও ভালো কাজ করি তাহলে সেটাও তুলে ধরবেন।’

প্রসঙ্গত, গত ২৩ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম নিয়োগ পান। এর আগে ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই দিন বিকালে অধ্যাপক খুরশীদ আলমের নিয়োগ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খুরশীদ আলম বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com