রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আজমিরীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ঈদুল আজহাকে সামনে রেখে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে আজমিরীগঞ্জ সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রী এবং হালনাগাদ মূল্য তালিকা না থাকায় প্রদীপ ব্রাদারসকে ২ হাজার টাকা, পিন্টু রায় স্টোরকে ২ হাজার টাকা, এবং রাত্রি লাজুক কসমেটিকসকে ২৫০০ টাকা নগদ জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ আমজাদ হোসেন, এমটি (আসআইটি) মো. লিটন মিয়।

অভিযান পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com