রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রেসক্লাবের প্রচারণা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে প্রচারণা চালিয়ে যাচ্ছে শ্রীমঙ্গল ঐতিহ্যবাহী প্রেসক্লাব এর সদস্যরা।

বুধবার ( ২৯ জুলাই ) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহীতে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি ও স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত “সচেতনতায় সুরক্ষা” সচেতন নাগরিক মঞ্চে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর উপস্থিতিতে এ প্রচারনা চালান প্রেসক্লাবের সদস্যরা।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সাংবাদিক কাউছার ইকবাল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সাংবাদিক আতাউর রহমান কাজল, দীপংকর ভট্রাচার্য লিটন,সৈয়দ আমিরুজ্জামান,মিজানুর রহমান আলম,জাবেদ ভূইয়া সহ অন্যান্য সদস্য ও সংবাদকর্মীরা এ প্রচারণায় অংশনেন।

এসময় সাংবাদিকরা জনগণকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও ঘর থেকে বের হওয়ার সময় নিজেদের সুরক্ষর সার্থে মুখে মাস্ক পরে বের হওয়ার জন্য অনুরোধ জানান। রাস্তায় মাস্কবিহীনদের মাঝে মাস্ক বিতরণ করে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com