সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করল ইস্পাহানি মির্জাপুর ব্র্যান্ড

আব্দুল মজিদ শেখ (হবিগঞ্জ) : প্রতিবারের ন্যায় এবারও দেশসেরা ব্র্যান্ড ইস্পাহানী মির্জাপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে। সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় হবিগঞ্জ শহরের সাম্পান হোটেল এন্ড রেষ্টুরেন্টে এ সংর্বধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানী মির্জাপুর ব্র্যান্ডের হবিগঞ্জ ডিভিশনাল ম্যানেজার মোঃ জাফর আলী খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ ডিপো ইনর্চাজ আব্দুল ছালাম, বাহুবল ইনর্চাজ ফারুক আহমেদ, শায়েস্তাগঞ্জ ইনচার্জ সুয়েব সিদ্দেকী, শ্রীমঙ্গল ইনচার্জ সুবল বদ্য, মাধবপুর ইনচার্জ ফারুক আহমেদ, বানিয়াচং ইনচার্জ আলমগীর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন হিসাব রক্ষক মোহাইমিনুল ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বাহুবল উপজেলার মেধাবী ছাত্র শেখ জান্নাতুল নাঈম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নুরুজ্জামান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com