শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি

নবাবগঞ্জে যমুনা ও যুগান্তরের সাংবাদিকদের উপর হামলা

তরফ নিউজ ডেস্ক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের এক দল সাংবাদিকের উপর হামলা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার কলাকোপা এলাকার ‘শামীম গেস্ট হাউজে’ এ হামলা হয় বলে পুলিশ ও আক্রান্ত সাংবাদিকরা জানিয়েছে।

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা বলেছেন, হামলায় যমুনা টিভি ও যুগান্তরের অন্তত ১০ জন সাংবাদিক ও গেস্ট হাউজের ব্যবস্থাপক জুয়েল আহত হয়েছেন।

ঘটনার পর থেকে শামীম খান নামের একজন সাংবাদিক নিখোঁজ রয়েছেন বলেও তারা জানান।

ঢাকা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সালমা ইসলাম এবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে একাদশ সংসদ নির্বচনে ভোটের লড়াইয়ে রয়েছেন। তিনি যমুনা গ্রুপের কর্ণধার নুরুল ইসলাম বাবুলের স্ত্রী। যুগান্তর ও যমুনা টিভি যমুনা গ্রুপের প্রতিষ্ঠান।

যুগান্তর ও যমুনার সাংবাদিকরা বলেছেন, তারা নির্বাচনের সংবাদ সংগ্রহের কাছে নবাবগঞ্জে গিয়েছিলেন।

সুশান্ত বলেন, রাত সাড়ে ১০টার দিকে ৩৫/৪০ জন যুবক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে গেস্ট হাউজে হামলা চালায়।

“তারা গেস্ট হাউজের বাইরে থাকা সাংবাদিকদের ১৬টি গাড়ি ভাংচুর করেছে। হোটেলও ভাংচুর করে।”

সুশান্ত জানান, ওই গেস্ট হাউজে যমুনা টেলিভিশন ও যুগান্তরের ৪০ জন সাংবাদিক রয়েছেন। তারা সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান।

“হামলাকারী যুবকরা আমাদের গালাগাল দিয়ে বলে- তোরা কার জন্য ভোট নিতে এসেছিস?”

সুশান্ত অভিযোগ করেন, হামলার সময় তিনি নবাবগঞ্জের ইউএনও তফাজ্জল হোসেনকে ফোন করলে তার ছোট ভাই ফোন ধরে বলেন, ‘ইউএনও ঘুমিয়ে পড়েছেন, তাকে ডাকা যাবে না’।

যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আখলাখুত সাফা বলেন, হামলার পর থেকে আমাদের ধামরাই প্রতিনিধি শামীম খানকে পাওয়া যাচ্ছে না। হামলাকারীরা তাকে তুলে নিয়ে যেতে পারে।

এ বিষয়ে ঢাকার পুলিশ সুপার মিজান শাফিউর রহমান বলেন, “হামলার ঘটনা ঘটেছে এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং আইনানুগ ব্যবস্থা নিয়েছে।”

তিনি বলেন দোষী যেই হোক গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) সালমার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আসনটিতে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাকের প্রার্থিতা আদালতে আটকে গেছে।

তথ্য সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com