রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

রাণীনগরে বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার আল মামুন এর সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, প্রয়াত সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের সহধর্মিনী সুলতানা পারভীন বিউটি, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানা আওয়ামীলীগের, সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডভোকেট ইসমাইল হোসেন, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলাম প্রমূখ।

এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাণীনগর থানা এবং সরকারী, আধা সরকারী প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে পালন করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com