রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গলে করোনায় আরো দুই ব্যক্তির মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একই এলাকার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত দুজন হলেন সদর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকায় কাঞ্চন চক্রবর্তী (৬৭) ও দেবেশ রঞ্জন দত্ত (৬৬)।

শনিবার ( ১৫ আগস্ট ) স্বাস্থ্যবিধি মেনে তাদের দেহ সৎকার করা হয়েছে। উপজেলা সৎকার ব্যবস্থাপনা কমিটি সবুজবাগ শ্মাশান ঘাটে তাদের সৎকার কার্য সম্পন্ন করে। তারা দুইজনই গতকাল শুক্রবার রাতে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে শ্রীমঙ্গল উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৭ জন মৃত্যুবরণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, করোনার উপসর্গ থাকায় মৃত দেবেশ রঞ্জন দত্ত’র নমুনা গত ৩ জুলাই সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রিপোর্টে করোনা পজেটিভ আসে। আর কাঞ্চন চক্রবর্তীর সিলেটে নমুনা পরীক্ষার করিয়েছিলেন। তার রিপোর্ট পজেটিভ হয়েছিল। তারা দুইজনই সিলেটের নর্থইস্ট মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com