মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে সরকারি রাস্তার ইট তুলে ফেলেছে প্রভাবশালীরা

বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নে সরকারি রাস্তার সলিংয়ের ইট তুলে ফেলেছে কতিপয় ব্যক্তি। এতে ওই রাস্তা দিয়ে চলাচলে বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা।

স্থানীয় লোকজন জানান, এলজিইডির মাধ্যমে জয়পুর- দাসপাড়া সড়কটি ইট সলিং করা হয়। সম্প্রতি স্থানীয় বারআউলিয়া গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল জলিল, রফিক, ওয়াহিদ ও হান্নান প্রকাশ্যে ওই রাস্তার সলিং করা ইট তুলে ফেলে দেন। এতে রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় এলাকার লোকজন চলাচলে বিড়ম্বনায় পড়ছেন।

এ বিষয়টি চেয়ারম্যান ও মেম্বারকে অবহিত করা হয়েছে। তবে রাস্তার ক্ষতিসাধনকারীরা স্থানীয়ভাবে উচ্ছৃঙ্খল ও দাঙ্গাবাজ হাওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

এ ব্যাপারে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনতা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com