রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গলে সেই কোবরাকে ফিরিয়ে দেওয়া হলো তার আপন নীড়ে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানুষের রোষানল থেকে উদ্ধার করা সেই বিষাক্ত কোবরা সাপটিকে আবার অবমুক্তির মাধ্যমে ফিরিয়ে দেওয়া হলো তার আপন ঠিকানায়।

রোববার ( ১৬ আগস্ট ) বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেওয়া হয় কোবরা সাপটিকে।

অবমুক্তকালে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজলদেব, সাংবাদিক শিমুল তরফদার, মো. মোনায়েম হোসেন রেঞ্জ কর্মকর্তা, মোহাম্মদ ইব্রাহীম ফরেস্ট গার্ড ।

উলেখ্য, দুইদিন আগে শ্রীমঙ্গল উপজেলার ভাগলপুরের এক যুবক জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে সাপটিকে বাচাঁনোর অনুরোধ জানায়। পরে জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সাপটিকে কিছুটা দুর্বল অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। দুই দিন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রেখে সেবা শুশ্রূষা করার পর সম্পুর্ন সুস্থ অবস্থায় তাকে তার আপন নিবাসে অবমুক্ত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com