রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

বুধবার (১৯আগস্ট) বিকেলে অনুষ্টিত এ সভায় সভাপতিত্ব করেন কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুছ সালাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগটনিক সম্পাদক বেলায়েত হোসেন, সহ-সাংগটনিক সম্পাদক মো, ছালিক আহমেদ, যুবলীগের সহ-সভাপতি মো, শহিদুর রহমান শহিদ প্রমুখ।

এসময় কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিক ছিলেন। পরে ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হওয়া জাতির জনক বঙ্গবন্ধু ও উনার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া –মাহফিল অনুষ্টিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com