রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শ্রীমঙ্গলের মির্জাপুর ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী আর নেই

কাজী মাহমুদুল হক সুজন : মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও পাচাউন চৌধুরী বাড়ি নিবাসী আবু সুফিয়ান চৌধুরী ইন্তেকাল করেছেন। তিনি সোমবার (২৪ আগস্ট) ৯টা ২০ মিনিটে ঢাকায় একটি হাসপাতাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুনাগ্রহী রেখে যান।

মরহুম আবু সুফিয়ান চৌধুরী ইউনিয়ন পরিষদের পাঁচ বার নির্বাচিত চেয়ারম্যান। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মরহুমের ১ম জানাযার নামাজ আজ রাত ৯টায় মির্জাপুর ইউনিয়ন পরিষদ মাঠে ও ২য় জানাযা রাত সাড়ে ৯টায় পাচাউন নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুস শহিদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com