রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দিনাজপুরে ইউএনও’র উপর হামলার ঘটনায় আরো ৩ যুবক আটক

ইউএনও ওয়াহিদা খানম

তরফ নিউজ ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন আরো ৩ জনকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে মামলার প্রধান আসামী আসাদুল হককে র‌্যাব-১৩ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঘোটাঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ঘোড়াঘাট উপজেলা বিভিন্ন এলাকা থেকে শনিবার সন্ধ্যায় ঘোড়াঘাট থানা পুলিশ নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় ৩ যুবককে আটক করে। এরা হলেন,ঘোড়াঘাট উপজেলা সদর ওসমানপুর সাগরপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে শাওন (৩২), চক বামনিয়া বিশ^নাথপুর এলাকার ধারেন দাশের ছেলে শ্যামল দাস (৩০) ও একই এলাকার মৃত তৌমুদ্দিনের ছেলে সুলতান (৩৫)।
আরো ৩ জনকে আটকের এ বিষয়ে মুখ না খুললেও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানিয়েছেন,র‌্যাব-১৩ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রধান আসামী আসাদুল হককে তাদের কাছে হস্তান্তর করেছে। আসাদুলকে মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি ইমাম আবু জাফরের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে,নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা আরো ৩ জনকে আটকের বিষয়টি স্বীকার করেছেন। সে সঙ্গে জানিয়েছেন, এ ঘটনায় আরো কয়েকজনকে আটক করা হতে পারে।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি ইমাম আবু জাফর জানিয়েছেন, মামলার প্রধান আসামী আসাদুল হককে আগামীকাল আদালতে হাজির করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com