রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হবিগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি’র শাশুড়ীর ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

এম. সাজিদুর রহমান : হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক লোকালয় বার্তা পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলের শাশুড়ী ইন্তেকাল করেছেন। নবীগঞ্জ উপজেলার দিনারপুর ইউনিয়নের ঐতিয্যবাহী আইনগাঁও ঘোড়ি বাড়ির বাসিন্দা লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী মাছুম সাহেবের আম্মা সৈয়দা সুরাইয়া খাতুন ৬ আগস্ট দিবাগত রাত ১২.৩০ মিনিটে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সহ সভাপতি মামুন চৌধুরী, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ মশিউর রহমান, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, আব্দুল হালিম, এম সাজিদুর রহমান, আশাহিদ আলী আশা, কেএম শামছুল হক, ফোরামের সাবেক সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সৈয়দ আহাম্মদ আলী শামীম সহ এলাকার লোকজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com