রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনার জেরে ধরে ভয়ে বাড়ি ছাড়া এক পরিবার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : একটি শিশুর জুতা পুকুরে ফেলে দেয়াকে কেন্দ্র করে মৌলভী বাজারের শ্রীমঙ্গল ভুনবীর ইউনিয়েনে দুই পরিবারের মধ্যে ঝগড়া চরমে। ইতি মধ্যে বাড়িঘর ভাংচুর, সংঘাতে উভয় পক্ষের লোকজন হয়েছেন রক্তাক্ত আহত । হয়েছে পাল্টা পাল্টি মামলা।

এ অবস্থায় পুরো পরিবার ভয়ে বাড়ি ছাড়া এমন অভিযোগ এনে  শুক্রবার রাত ৮টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামের গৃহবধূ জাহেদা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন তার দেবর আব্দুস সালাম, প্রতিবেশী ও স্বজন আবুল কালাম, আলিফ মিয়া, মনির হোসেন ও হারুণ মিয়া।
জাহিদা বেগম জানান, পুকুরে জুতা ফেলে দেয়া নিয়ে তাকে ও তার সন্তানকে মারধর করে প্রতিবেশি আসলাম মিয়া গং। এ ঘটনায় বিচারে বসলে বিচার শেষে তারা তাদের উপর আক্রমন চালায়। বাড়িঘর ভাংচুর করে লুটপাঠ করে। এ বিষয়ে জাহেদার দেবর সালাম মিয়া শ্রীমঙ্গল থানায় মামলা করেন। তিনি জানান, তাদের ঘরের দরজা জানালা ভেঙ্গে ফেলা হয়েছে।  বর্তমানে তারা এদের ভয়ে বাড়ি ছাড়া। এ বিষয়ে তারা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্শন করেন।

এ ব্যপারে অভিযুক্ত আসলাম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, তুচ্ছ ঘটনাকে তারা তৃতীয় পক্ষের পরামর্শে বড় করেছে। সালাম মিয়াদের হামলায় তাদের পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে তারাও শ্রীমঙ্গল থানায় মামলা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com