বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

করোনাভাইরাসে অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ১২টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় বলে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী জানান।

তিনি বলেন, ‘সাদেক বাচ্চু কোভিড নিউমোনিয়ায় ভুগছিলেন। মাল্টি অর্গান ফেইলিয়রে তার মৃত্যু হয়েছে।”
সাদেক বাচ্চুর বড় মেয়ে সাদিকা ফাইরোজ মেহজাবিন জানান, শ্বাসকষ্ট নিয়ে ৬ অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার বাবা। সেখানে নমুনা পরীক্ষায় শুক্রবার করোনাভাইরাস ধরা পড়লে শনিবার তাকে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়।

৬৬ বছর বয়সী এ অভিনেতা দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১৩ সালে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচারও করাতে হয়েছিল।

ডাকবিভাগের সাবেক কর্মকর্তা সাদেক হোসেন বাচ্চু ১৯৮৫ সাল চলচ্চিত্র জগতে পা রাখেন। ‘রামের সুমতি’র মাধ্যমে যাত্রা শুরুর পর বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। খল চরিত্রের অভিনেতা হিসেবে দর্শকদের কাছে পেয়েছেন আলাদা পরিচিতি।

২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের জন্য খল চরিত্রে সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাদেক বাচ্চু।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com