রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মৌলভীবাজারে ৭ মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: পেয়াজ, চালসহ প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় ও অন্যান্য নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মৌলভীবাজার জেলা ম্যাজিষ্ট্রেট ।

এসময় জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার মীর নাহিদ আহসান ও অতিরিক্ত ম্যজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক নির্দেশনা ও তত্বাবধানে জেলা শহরের পশ্চিমবাজার এলাকায় জেলা প্রশাসন কতৃক ভ্রাম্মমাণ আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনায়নিত্যপণ্যর দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা বিভিন্ন নিত্যপণ্যর অতিরিক্ত মূল্যে বিক্রি করা ও বিক্রয় রশিদ সংরক্ষন না করায় ৭টি প্রতিস্টানের বিরোদ্ধে মামলা ও বিশ হাজার ৫শত টাকা অর্থদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।

এ সময় পিয়াজ ও চাউলের বাজারমূল্য যাচাই করা হয় এবং মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয় ও বিক্রয় রশিদের কপি যথাযথভাবে সংরক্ষণ না করা, পণ্য বিক্রিতে অতিরিক্ত লাভ করা ইত্যাদি অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় মোট সাতটি মামলায় বিশ হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com