বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

দেশজুড়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

হবিগঞ্জ সংবাদদাতা : ঢাকার নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধনে অংশ নেয় হবিগঞ্জ প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি প্রদীপ দাশ সাগর, সাধারণ সম্পাদক মো. ছানু মিয়া, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, দেশে নির্বাচন আসলেই সাংবাদিকদের উপর নির্যাতন শুরু হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। সেই সাথে সাংবাদিকদের উপর হামলার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com