রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা

মৌলভীবাজার প্রতিনিধি: আসছে শীতকালে অক্টোবরের শেষে নভেম্বরে করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় দফা সংক্রমণের ঠেউ সামলে নিতে ও করোনাভাইরাস রোধে প্রস্তুতি ও করণীয় নির্ধারণে জেলা পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয় ।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম, ও সিভিল সার্জন মো.তরহিদ আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ করোনা ভাইরাস প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সকলে সচেতনতা জোরদার করার উপর মতামত ব্যক্ত করেন। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

উক্ত আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে জেলা প্রশাসকের অনুকূলে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জন্য বরাদ্দকৃত দুটি হাই ফ্লো নজেল ক্যানুলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট হস্তান্তর করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com