রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শ্রীমঙ্গলে মাদক বিরোধী সমাবেশ ও বিট পুলিশিং অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও বিট পুলিশিং অনুষ্টিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর)  সন্ধ্যায়  সিন্দুরখান বাজারে এ সমাবেশ ও বিট পুলিশিং অনুষ্টিত হয়। সমাবেশে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক বিরোধী ও সচেতনতামূলক বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, তরুণ প্রজন্মকে বাঁচাতে প্রত্যেক এলাকায় মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি ও তাদের আশ্রয়দাতা সহ মাদক সেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে শ্রীমঙ্গল থানার পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, মাদকের সাথে জড়িত এমন ব্যাক্তি যদি এলাকায় থাকে তাহলে তাৎক্ষনিক থানায় খবর দিবেন। তিনি বলেন, শতভাগ নিশ্চয়তা দিচ্ছি তথ্য প্রদানকারী ব্যক্তিবর্গের পরিচয় গোপন থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, এ এস আই নজরুল ইসলাম, এস আই আসাদুর রহমান, এসআই ইফসুফ, সিন্দুরখাঁন বাজার সেক্রেটারি ফটিক মিয়া, কুঞ্জবন সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. একরামুল কবির,  শ্রীমঙ্গল উপজেলা ছাত্র লীগের যুগ্মসাধারণ  সম্পাদক মোশাহিদ চৌধুরী, পারভেজ আহমেদ, জয়নাল আহমেদ সহ সিন্দুরখানের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com