বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

সিলেটে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৫৩

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিনের অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিকার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেল রয়েছে। বাকীরাও বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জিদান আল-মুসা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কতোয়ালী থানায় ২০জন, জালালাবাদ থানায় ১জন, এয়ারর্পোট থানায় ১৫জন, মোগলাবাজার থানায় ৪জন, শাহপরাণ থানায় ৪জন, দক্ষিণ সুরমা থানায় ৯জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও নাশকতার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

মূসা আরো বলেন, পুলিশ কাউকে হয়রানী করছে না। যাদের বিরুদ্দে পরওয়ানা রয়েছে তাদেরকেই শুধু গ্রেফতার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com