রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাট ও বাহুবল উপজেলা নির্বাহী অফিসারদ্বয় করোনামুক্ত

কাজী মাহমুদুল হক সুজন: করোনা মুক্ত হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ ও বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। চুনারুঘাট ও বাহুবলের মানুষকে সেবা দিতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন এ দুজন।

গত ১২ সেপ্টেম্বর নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে আসা নমুনা রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর তারা দুজন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করেন। ২ অক্টোবর ফলোআপ রিপোর্টে দুজনের করোনা নেগেটিভ আসে। তাঁরা এখন করোনামুক্ত।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভুমি) মিলটন চন্দ্র পাল। বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ।

করোনা আক্রান্তের পর সুস্থ হওয়ার অনুভূতি জানতে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এ সময় আত্মীয়স্বজন, কর্মকর্তা কর্মচারীদের থেকে দূরে নিঃসঙ্গতা তাদের পীড়া দিচ্ছিল। দৃঢ় মনোবল নিয়ে তাঁরা দিনযাপন করেন।” যারা তাঁদের আরোগ্যে কামনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা কিছুদিনের মাধ্যেই আবারও মানুষের সেবায় যোগ দিবেন বলে জানান।

উল্লেখ্য যে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের সহধর্মীনি হলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com