মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

কুলাউড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যাত্রীর হাত ও পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া জংশন স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তোয়াকুল মিয়া (৫৮) নামক এক যাত্রীর হাত ও এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তোয়াকুল মিয়াকে প্রথমে কুলাউড়া হাসপাতালে ও পরে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায় তার অবস্থা কিছুটা সংকটাপন্ন। সোমবার কয়েকদফা তার শরীরে অস্ত্রোপাচার করেন চিকিৎসকরা। এরআগে সোমবার ঢাকা থেকে সিলেটগামী আন্ত:নগর পারাবত ট্রেনে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শমসেরনগরের বিশিষ্ট মুদি ও স্টেশনারি ব্যবসায়ী তোয়াকুল মিয়া ব্যবসায়িক কাজে আন্ত:নগর পারাবত ট্রেনে সিলেট যাচ্ছিলেন। ট্রেনটি কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির সময় ব্যবসায়ী তোয়াকুল মিয়া ট্রেন থেকে নেমে পানের দোকানে গিয়ে পান কিনেন। এমন সময় পারাবত ট্রেন ছেড়ে দিলে তিনি দৌড়ে আবার ট্রেনের বগিতে উঠতে গিয়ে ছিটকে ট্রেনের নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় তার বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ট্রেনটি স্টেশন ত্যাগের পর স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক বলেন, তোয়াকুল মিয়ার হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com