রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মঙ্গলবার সৌদি এয়ারলাইন্সের টিকিট পাবেন ৩০০ যাত্রী

তরফ নিউজ ডেস্ক : মঙ্গলবার (৬ অক্টোবর) ৩০০ যাত্রীকে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। এয়ারলাইন্সের নোটিশ বোর্ডে এ তথ্য জানানো হয়।

সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, মঙ্গলবার হলুদ রঙের ৮৫১ থেকে ১১৫০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। সকাল সাড়ে ৯টায় সৌদিগামীদের টিকিট রি-ইস্যু শুরু করেছে এয়ারলাইন্সটি। বর্তমানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীরা।

গত রোববার (৪ অক্টোবর) টোকেনের দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। জনসমুদ্র হয় হোটেল সোনারগাঁও। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও। পরে ফরম দেওয়া হয় টিকিট প্রত্যাশীদের। তখন সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই বাছাই করে সোমবার (৫ অক্টোবর) থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com