বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে বিএনপির সভাপতি গ্রেফতার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা: শ্রীমঙ্গল বিএনপির সভাপতি নূরে আল সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নূর আলম মৌলভীবাজার ৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর প্রধান নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই রুবেনা আক্তার জানান, শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নূরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলেও জানান তিনি।

এছাড়া বিকেলে শহরের কলেজ রোড এলাকা থেকে আব্দুস শুকুর নামে এক ছাত্রদল কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন পৌর বিএনপির সভাপতি মুছাব্বির আলী মুন্না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com