রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শায়েস্তাগঞ্জে হাজী মুক্তার হোসেনের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে প্রাক্তন জাতীয় দলের ফুটবলার মরহুম হাজী মুক্তার হোসেন এর স্মরণে এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

আয়োজনের শুরুতেই নূরপুরের কৃতি সন্তান মরহুম হাজী মুক্তার হোসেনকে স্মরণ করে সবাই এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন।

এ উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় নূরপুর একাদশ ক্রীড়া চক্রের আয়োজনে হাইস্কুল মাঠে উদ্বোধন অনুষ্ঠানে ফজল মিয়ার পরিচালনায় জাতীয় দলের সাবেক ফুটবলার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন – মোঃমুক্তাদির চৌধুরী মাসুদ, মীর আবু তাহের,অলি হোসেন লেচু,আরিফ হোসেন খোকন, রাকিবুল হোসেন সান্টু,সাংবাদিক এস এইচ টিটু, মহসিন পাশা ইদুসহ আরও অনেকেই।

অত্র টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার মোঃ আক্তার হোসেন।এতে ১২টি দল অংশগ্রহন করে।

দীর্ঘদিন পরে মাঠে ফুটবল খেলা দেখে মানুষের মনে যেন প্রাণের সঞ্চার হয়েছে। ফুটবল খেলা দেখতে মাঠের চারপাশ দর্শকে কানায় কানায় পুর্ণ ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com