রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নবীগঞ্জে ‘বিকাশ’ প্রতারণার ফাঁদ অবশেষে জনতার হাতে আটক

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জে ‘সামিয়া টেলিশপ’ থেকে নিজের নাম্বারে ১০ হাজার টাকা ‘ক্যাশইন’ করে প্রস্রাব করার কথা বলে উধাও হয়ে গেল এক প্রতারক। যদিও তার শেষ রক্ষা হলো না। জনতার হাতে ধরা পরতে হয়েছে তাকে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১০ হাজার টাকাও।

গতকাল মঙ্গলবার নবীগঞ্জ শহরে এ ঘটনাটি ঘটে। প্রতারক শেখ মো. খোকন মিয়া (৩০) বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের মৃত এসকে জালাল আহমেদের ছেলে।

সামিয়া টেলিসপের মালিক মিজানুর রহমান বলেন- ‘খোকন মিয়া আমার দোকানে এসে একটি নাম্বার দিয়ে ১০ হাজার টাকা ‘ক্যাশইন’ করতে বলে। ‘ক্যাশইন’ করার পর সে তার মোবাইল ফোন চার্জ করার জন্য আমার হাতে দেয়। মোবাইল চার্জে লাগানোর পর প্রস্রাব করার কথা বলে চলে যায়। অনেক্ষন হয়ে গেলেও সে আর না আসায় আমার সন্ধেহ হয়। তখন তার মোবাইলে হাত দিয়ে দেখি ফোল চার্জ রয়েছে। কিন্তু মোবাইলে কোন সীম নেই। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর সন্ধ্যায় ছালামতপুর থেকে প্রতারককে আটক করে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রতারক খোকনকে আটক করে  নিয়ে যায়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার উপপরির্দশক (এসআই) মহিউদ্দিন রতন বলেন- ‘খোকন যে সিমে টাকা নিয়েছিল সেই সিমটি তার কাছেই পাওয়া গেছে। এবং সিমের মধ্যে বিকাশ একাউন্টে টাকা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com