রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তারিক কাজীকে নিয়ে বাফুফের প্রাথমিক দল ঘোষণা

তরফ স্পোর্টস ডেস্ক : আগামী নভেম্বরে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর এই ম্যাচকে সামনে রেখে ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দল ঘোষণা করে বাফুফে। ৩৬ সদস্যের প্রাথমিক দলে চার জন নতুন ফুটবলার রয়েছেন। বসুন্ধরা কিংসের ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার তারিক কাজীসহ বাকি তিন নতুন ফুটবলার হলেন নাজমুল ইসলাম রাসেল (বাংলাদেশ পুলিশ), এম এস বাবলু (বাংলাদেশ পুলিশ) ও সুমন রেজা (উত্তর বারিধারা)।

ফুটবলারদের আগামী ২৩ অক্টোবর জাতীয় দলের সহকারী কোচ মাসুম পারভেজের কাছে রিপোর্ট করার জন্য বলা হয়েছে। জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে-সহ দলের বাকি বিদেশি কোচিং স্টাফরা ২৮ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল।

৩৬ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল

গোলরক্ষক: আশরাফুল রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মঞ্জুরুল ইসলাম মানিক।

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, তারিক কাজী, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুম মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান রাফি, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেইন, নাজমুল ইসলাম রাসেল।

স্ট্রাইকার: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দীন, নবীব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আব্দুল্লাহ, এম এস বাবলু, সুমন রেজা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com