বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার লাকসামে অস্ত্রসহ আন্তঃজেলা ছয় ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড শ্রীপুর গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওইদিন রাত অনুমান পৌনে তিনটার দিকে একটি পিকআপ যোগে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে লাকসাম পৌরসভার মিশ্রি গ্রামের ভিতর দিয়ে শ্রীপুর গ্রামে প্রবেশ করে। এ সময় এলাকাবাসী ঘটনা টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া করে এবং ডাকাত ডাকাত বলে চিৎকার দেন। ওই সময় স্থানীয় এলাকাবাসী বাড়ি-ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে পিকআপসহ ৬ ডাকাতকে আটক করে। এ সময় ডাকতদের ছোরার আঘাতে শ্রীপুর গ্রামের রাজু ও রিপন নামে দুই যুবক আহত হয়। এলাকাবাসী ডাকাতদের আটক করে লাকসাম থানা পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে এসআই আমিনুল হক সিকদার ঘটনাস্থল থেকে একটি খেলনা পিস্তল, ডাকাতির সরঞ্জাম, দেশীয় অস্ত্রশস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ ছয় ডাকাতকে আটক করে। আটককৃতরা হলো- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের ভোলাইন গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে রাজু প্রকাশ শাহিন (২৮), তারই ছোট ভাই কামাল (২৫), একই জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা গ্রামের মৃত আবদুর রবের ছেলে সোহেল (২৬), ফেনী জেলা সদরের দক্ষিণ চাঁদপুরের মৃত হরেন্দ্র নাথের ছেলে বিমল চন্দ্র নাথ (৪৫), চট্টগ্রামের মোরেলগঞ্জ থানার দক্ষিণ সোনার পাহাড় এলাকার মো. আবুল কাশেমের ছেলে আলাউদ্দিন (৩৮), এবং একই জেলার সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের আবদুল জলিলের ছেলে বাবু (২৩)।

উদ্ধারকৃত অস্ত্র

লাকসাম থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব হোসেন জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদলের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ (নং- চট্ট মেট্টো- ম- ১১-১০১০), একটি খেলনা রিভলবার, একটি কার্টার মেশিন, একটি ছোরা, এসএস পাইপ বক্স, কাঁচি, ধারালো ছেনি, দুইটি পুরাতন মোবাইল ফোন এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে। ঘটনার আরো তথ্য উদঘাটনের জন্য গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com