বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

হবিগঞ্জের বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

সংঘর্ষে ক্ষতিগ্রস্থ পুলিশের পিকআপ

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বিভিন্ন স্থানে সংঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ অন্তত: ৫০ জন আহত হয়েছে। আওয়ামী লীগ-বিএনপি এবং পুলিশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের বিভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকেলে সাড়ে ৩টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় পুলিশের গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।

বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়াও বিকেল আড়াইটার দিকে, শহরের কামড়াপুর, গরুর বাজার, বিকেজিসি উচ্চ বিদ্যালয়, স্টাফ কোয়ার্টার, এড়ালিয়া ও তেঘরিয়া এলাকায় পৃথকভাবে সংঘর্ষ হয়। এ সময় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে যুবলীগ, ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com