রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

শ্রীমঙ্গলে এমসিডা-আলোয় আলো’র কর্মশালা

শ্রীমঙ্গল (মৌলভীবার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে ডেভেলপ এওয়ার্নেস, এডভোকেসি ও কমিউনিকেশন ম্যাটেরিয়ালস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী শ্রীমঙ্গল শহরের হোটেল গ্র্যা- তাজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্হা এমসিডা’র আয়োজনে ও এডুকো’র সহযোগিতায় এবং চাইল্ড ফান্ড কোরিয়া’র অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ( ২৯অক্টোবর) সকাল ১১ টায় কর্মশালায় স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্ধোধন করেন বেসরকারি সংস্হা এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন। উপস্হিত ছিলেন এমসিডা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. এমদাদুল হক, আইডিয়া’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আমিনুর রহমান, প্রচেষ্টার প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহিদুর রহমান, বিটিএস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর চাদনী রায়, এডুকো’র মনিটরিং অফিসার কমল কৃষ্ণ রায়, ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রকল্প কর্মকর্তা মো. রুবাইয়াত ফেরদৌস, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, সুপ্রভাত উন্নয়ন সংস্হার নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব প্রমুখ।কর্মশালায় শিশুর বিকাশ ও শিশু শিক্ষা, স্বাস্হ্য ও পুষ্টি, শিশুর সুরক্ষা, দুর্যোগ ও সম্পদ ব্যবস্হাপনা বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আলোকপাত করেন আলোয় আলো প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. এমদাদুল হক।

পরে অংশগ্রহণকারীরা চারটি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় কাজে অংশ নেন এবং উপরোক্ত বিষয়গুলোর ওপর সুপারিশ ও স্লোগান তৈরি করেন। যা দিয়ে পরবর্তীতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিলবোর্ড, ব্যানার, পোষ্টার, প্যানাপ্লেক্স, লিফলেট তৈরি করা হবে। কর্মশালায় ডিজাইনার, আর্টিস্ট, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,আলোয়-আলো প্রকল্পের সমন্বয়কারীসহ ২৫ জন অংশগ্রহণ করেন। কর্মশালাটির সঞ্চালনায় ছিলেন এমসিডা’র প্রজেক্ট অফিসার মো. ওসমান গনী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com