রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা

তরফ নিউজ ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই নির্বাচনের সময় ঘোষণা করেছি এবং এখন নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত। প্রবাসী নাগরিকদের ভোটাধিকারের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রবাসীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা অব্যাহত আছে। পাসপোর্ট জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সরকারি সেবা সহজে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ চালু করা হচ্ছে। পাশাপাশি, বিশ্বজুড়ে থাকা প্রবাসীদের একত্রে যুক্ত রাখতে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজও চলছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। “বর্তমান পরিস্থিতি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক অবস্থায় এসেছে এবং অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনাদের পাঠানো রেমিট্যান্স বড় ভূমিকা রেখেছে।”

নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস জানান, এবারের নির্বাচনে প্রবাসীদের জন্য নতুন অভিজ্ঞতা আসছে। “আপনারা সবাই ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন এবং ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনও এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।”

সভায় প্রবাসীদের বেশ কিছু সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল—দূতাবাসে জনবল বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালু, অনিয়মিত প্রবাসীদের বৈধকরণ এবং বাণিজ্য-শিল্পে মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করা।

বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com