রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শ্রীমঙ্গলে অভিনব কায়দায় গাঁজা বহন, আটক ২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিনব কায়দায় পিকআপে ড্রামের ভিতর লুকিয়ে গাঁজা বহনকালে ২ জনকে আটক করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল, শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের বিলাসেরপাড় যাত্রী ছাউনির সামনে থেকে পিকাআপসহ তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি আফসান-আল-আলম।

র‌্যাব জানায়, শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের বিলাসেরপাড় যাত্রী ছাউনির সামনে একটি পিকআপ আটক করে র‌্যাব। এসময় পিকআপে তল্লাশি করলে প্লাস্টিকের ড্রামের ভিতর লুকিয়ে রাখা ৮ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম ও ঠিকানা- ১। মো. হারুন মিয়া(৪২) পিতা-মৃত আইয়ুব আলী, সাং আদাঐর, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ ও নিকেশ দাস(৩০) পিতা-নরেশ দাস, সাং-গোয়ালনগর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।

উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে এজাহার দায়ের করে আলামতসহ আসামিদ্বয়কে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় প্রেরণ করেছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com