রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাইডেনের নিরাপত্তা জোরদার করবে সিক্রেট সার্ভিস

তরফ আন্তর্জাতিক ডেস্ক : যেকোনো সময় নির্বাচন জয় ঘোষণা করতে পারেন জো বাইডেন। এমন সম্ভাবনাকে সামনে রেখে তার নিরাপত্তা জোরদার করবে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। ওয়াশিংটন পোস্টকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, শুক্রবার দিনের প্রথমভাগে সেই কাঙ্খিত বড় ঘোষণা দিতে পারেন জো বাইডেন। তাই তার প্রচারণা টিম সিক্রেট সার্ভিসকে এ বিষয়ে অবহিত করেছে। এর ফলে জো বাইডেনের জন্য অতিরিক্ত এজেন্ট মোতায়েন করতে পারে তারা। এ বিষয়ে জানেন এমন ব্যক্তিদের সূত্র হিসেবে উদ্ধৃত করা হয়েছে। তবে সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথেরিন মিলহোয়ান এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে তিনি বলেছেন, রাষ্ট্রের সিনিয়র ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা করেন না তারা। এ বিষয়ে মন্তব্য করেন নি বাইডেনের সহযোগীরাও। বর্তমানে বাইডেন ও তার প্রচারণা টিম অবস্থান করছেন নিজের রাজ্য দেলাওয়ারের উইলমিংটনে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com