বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে মাস্ক ছাড়া কেনা বেঁচা করলেই জেল-জরিমানার কড়া হুমকি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :  মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে পাঁচ সহ¯্রাধিক দোকানে সাঁটানো হচ্ছে নো মাস্ক নো সার্ভিস স্টিকার। একই সাথে হ্যান্ড মাইকে সবাইকে জানিয়ে দেয়া হচ্ছে ১১ নভেম্বর থেকে প্রতিদিন করা হবে মোবালই কোট। করা হয়েছে সচেতনতামূলক র‌্যালী।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার স্কাউট নেতৃবৃন্দ, স্কাউট সদস্য ও সূধীজনদের নিয়ে শ্রীমঙ্গল চৌমোহনা চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। পরে তিনি সবাইকে নিয়ে দোকানে দোকানে স্টিকার সাঁটান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএমএর সভাপতি ডা: হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাত হোসেন চৌধুরী, স্কাউট নেতা জহর তরফদার, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, অধ্যাপক অবিনাশ আচার্য্য প্রমূখ।

এ সময় বক্তারা বলেন শ্রীমঙ্গল একটি ঝুঁকিপূর্ণ এলাকা করোনার হাত থেকে আমাদের বাঁচতে হলে এখন মাস্কই হবে প্রধান হাতিয়ার। তারা বলেন শ্রীমঙ্গল পর্যটন নগরী আর এই মৌসুমে শ্রীমঙ্গলে প্রচুর পর্যটকের সমাগম হচ্ছে তাই এ থেকে বাঁচতে হলে আমাদের একমাত্র পথ মাস্ক পরিধান করা।

একই সাথে অর্ধশতাধিক স্কাউট ও সেচ্ছাসেবীটীম বিভিন্ন সড়কে ভাগ হয়ে স্টিকার সাঁটানো শুরু করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com