রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাহিরপুরে বিজিবি’র অভিযানে মদের চালানসহ কয়লা জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে দেড় লক্ষাধিক টাকার চোরাই পথে আনা ভারতীয় কয়লা সহ মদের চালান আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানা গেছে, চাঁনপুর বিওপির টহল দল বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা এলাকা হতে ৫৮ বোতল ভারতীয় মদ আটক করেছে। যার সিজার মূল্য ৮৭ হাজার টাকা।

একই দিনে লাউরগড় বিওপির টহল দল উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৩ হাজার ৭শত ৫০ কেজি ভারতীয় ভারতীয় কয়লা আটক করে। যার মূল্য ৪৮ হাজার ৭শত ৫০ টাকা। অপরদিকে বাঙ্গালভিটা বিওপির টহল দল উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড় এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় ভারতীয় মদ আটক করে। যার মূল্য ৩৬ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান, আটক কৃত ভারতীয় কয়লা ও মদের চালার জব্দ করার পর সুনামগঞ্জ নিয়ন্ত্রণ কার্যালয়ে জামা রাখার কার্যক্রম চলমান রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com