মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাট স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ ও সংবর্ধনা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: “সেবা, শান্তি, প্রগতি” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩নভেম্বর) বিকাল ৫টায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক অমল কুমার দাস, এড. সুজন চৌধুরী, চুনারুঘাট স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ও চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি মাসুদ আহমেদ, দুলাল ভূঁইয়া মেম্বার, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাই প্রিন্স, সদর ইউপি সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, চুনারুঘাট পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com