মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

মৌলভীবাজারের কোদালীছড়ার উন্নয়নে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার শহরের প্রাণচিড়ে যে ছড়াটি রয়েছে এর নাম কোদালীছড়া। ছড়াটির অবস্থা এক সময় ছিল জীর্নদশা। ছড়াটি দখল আর ময়লা ফেলে ভাগাড়ে পরিনত হয়ে পড়েছিল। আর এ কারণে সামান্য বৃষ্টি হলেই শহরে দেখা দিত জলাব্ধতা। তবে এখন আর এ অবস্থায় নেই কোদলীছড়া। মৌলভীবাজারের সচেতন পৌরবাসীদের নিয়ে মৌলভীবাজারের পৌরমেয়র ফজলুর রহমানের প্রচেষ্টায় প্রাণ ফিরেছে কোদালীছড়ার। জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছেন শহরের বাসিন্দারা। ছড়াটিকে উন্নত লেইক মানের ও মনোলোভা করে গড়ে তোলতে ব্যপক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আর এ লক্ষে সবমহলের নেতৃবৃন্দ সহ অনুষ্টিত হয়েছে মতবিনিময় সভা। ‘কোদালীছড়ার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও কার্যাদেশের চুক্তি স্বাক্ষরও সম্পাদন হয়।

শনিবার (১৪নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক দে এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মিজবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, ও স্থানীয় জনপ্রতিনিধিগণ,সভায় বর্তমান জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের আহ্বানে এ জেলায় কর্মরত প্রাক্ষন জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ মোঠুফোনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com