মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

যুবলীগ কমিটিতে ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হয়েছেন আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।

শনিবার বিকালে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন দেশের বিভিন্ন স্থানের সমস্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে আলোচনায় আসেন। তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গিয়ে সেখানকার সমস্যাগুলো ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরেন। এসবের সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। নাগরিক সমস্যা নিয়ে কথা বলে আলোচনায় উঠে আসেন এই আইনজীবী। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে।

এর আগে ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। যুবলীগের সপ্তম কংগ্রেসে সংগঠনটির সভাপতি পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাঈনুল হোসেন খান নিখিল। সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com