সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আজমিরীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিবপাশার চৌধুরী বাজারে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির ৩হাজার ৮শ ৩০কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন অভিযান পরিচালনা করে এসব চাল উদ্ধার করেন।

এসময় রুকু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক রুকু মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন। আটক রুকু মিয়া শিবপাশা যশকেশরী গ্রামের মৃত আব্দুল হাসিম মিয়ার পুত্র।

জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশার চৌধুরী বাজারে অভিযান পরিচালনা করে রুকু মিয়ার গুদাম ঘর থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩ হাজার ৮শত ৩০ কেজি চাল উদ্ধার করেন। এসময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতির টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘরের মালিক রুকু মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক রুকু মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনা কালে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলমসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন, জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com