রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মালিবাগে বাসচাপায় দুই তরুণী নিহত, গাড়ী ভাঙচুর, রাস্তা অবরোধ

ঢাকা : রাজধানীর মালিবাগে বাসচাপায় দুই তরুণী নিহতের ঘটনায় মালিবাগ-রামপুরা সড়ক অবরোধ করে ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে মালিবাগের চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,  নাহিদ পারভীন পলি (১৬) ও মিম (২২)। তাদের দুজনের বাসা মালিবাগ পদ্মা সিনেমা হলের বিপরীতে। তারা এমএইচ গার্মেন্ট শ্রমিক হিসেবে কাজ করতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা দেড়টার দিকে মালিবাগের চৌধুরীপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন মিম ও পারভিন। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাঁদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থালেই মিম মারা যায়। পুলিশ সার্জেন্ট সুব্রত কুমার দে পারভিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com