সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনায় তিনশ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ শহরতলীর তেতৈয়া এলাকায় ব্যালট বক্স ছিনতাই ও পুলিশের কাজে বাঁধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে ৯৩ জনের নাম উল্লেখ করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। এছাড়াও অজ্ঞাত রাখা হয়েছে আরও ২ থেকে ৩শ’ জনের নাম।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার এএসআই রিপন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনের দিন রোববার (৩০ ডিসেম্বর) ওই এলাকায় বিএনপি নেতাকর্মীরা ব্যালট বক্স ছিনতাই ও পুলিশের কাজে বাঁধা দেয়। পরে এ ঘটনায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এএসআই রিপনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় এবং ভাংচুর করা হয় পুলিশের গাড়ি।

পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com